ইন্টারনেট আসক্তিতে শিশু কিশোরদের মানসিক সমস্যা এখন রোগে পরিণত হয়েছে।

ইন্টারনেট আসক্তিতে শিশু কিশোরদের মানসিক সমস্যা এখন রোগে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগের সাইট নিয়ে পড়ে থাকা শিশু  কিশোর ও যুবকদের মধ্যে মানসিক সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন।ভারতের এইচওডি সাইক্রিয়াট্রি অ্যান্ড চিফ ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের (এনডিডিটিসি) বিশেষজ্ঞরা বলছেন, কিশোর ও যুবকদের মোবাইল ফোন ও কম্পিউটারে আসক্তি বাড়ছে।তা থেকে তারা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে।

বিশেষ করে বাংলাদেশের শিশু কিশোর যুবক মোবাইল ফোন ছাড়া একেবারে সময় কাঁটছে না।

এসব কিশোর-জুয়া হয় গেম খেলে, না হয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে চ্যাট করে সময় কাটায়। তারা বাস্তব দুনিয়া থেকে দূরে সরে যায়।

 

ভার্চুয়াল দুনিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলে কিশোরেরা বাস্তব থেকে দূরে থাকতে বাধ্য হয়। তারা একটি কাল্পনিক জগৎ গড়ে তোলে এবং তাতে নিজেকে মানিয়ে নেয়। ১৪ থেকে ২৫ বছর বয়সী কিশোর ও যুবকদের ক্ষেত্রে মানসিক সমস্যার ঝুঁকি বেশি দেখা যায়।

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, মানসিক সমস্যার প্রাথমিক উপসর্গ হচ্ছে অন্য শিশুদের সঙ্গে মেলামেশা ও কথাবার্তা বন্ধ করে দেওয়া ও পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি করা।

এনডিডিটিসির গবেষক অঞ্জু ধাওয়ান বলেন, যদি শিশুর কাছ থেকে জোর করে ডিভাইস কেড়ে নেওয়া হয়, তবে সে মেজাজ দেখাতে শুরু করে বা রেগে যায়। অনেক সময় শিশু বাজে ব্যবহার শুরু করে।