প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম ”নতুন কুঁড়ি” শুরু

প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম ”নতুন কুঁড়ি” শুরু

প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন ২৪/৯/২৫ইং শুরু হয়েছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিভি’র জনসংযোগ বিভাগ।

 

জানা যায়, বিভাগীয় পর্যায়ের অডিশন চলবে আগমী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না। এর পর ঢাকা তে অডিশান শুরু হবে বিভাগীয় পর্যায়ে যারা ইয়েস কার্ড পাবে।